গফরগাঁওয়ে পুলিশের অভিযানে পৌর যুবদল সভাপতিসহ গ্রেফতার ২

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ পৌর যুব দলের সভাপতিসহ পৃথক মামলায় পরোয়ানাভুক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে।

গত রোববার (৬ মার্চ) রাতে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ এর নেতৃত্বে পুলিশ ফোর্স উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ২ আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-সালটিয়া ইউনিয়নের ষোলহাসিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে, পৌরসভা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন (৪৫) ও রাওনা ইউনিয়নের আব্দুল করিমের ছেলে বদরুল ( ৪২)।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, জিআর পরোয়ানাভুক্ত দুইজনকে গ্রেফতার করে গতকাল সোমবার সকালে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!