গফরগাঁওয়ে চুরি করতে গিয়ে জনতার গণপিটুনিতে ডাকাত হেলাল নিহত

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে জনতার হাতে আটক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে। ঘটনাটি ঘটে গত রোববার (২৭ ফেব্রূয়ারি) উপজেলার রসুলপুর ইউনিয়নের বড়বড়া গ্রামের গুপপাড়া এলাকায়। নিহত ডাকাত হেলাল (৩৩) বড়বড়া গ্রামের চৌধুরী কান্দা এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ডাকাত হেলাল রোববার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের বড়বড়া গ্রামের গুপপাড়া এলাকার ওয়াহেজ উদ্দিনের বসত ঘরের দরজার নিচের মাটি সরিয়ে ঘরে প্রবেশের চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন টেয় পেয়ে এলাকাবাসীর সহায়তায় ডাকাত হেলাল উদ্দিনকে আটক করে গণপিটুনি দেয়। জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জনতা ডাকাত হেলালের হাত-পা বাঁধা লাশ চৌধুরী কান্দা এলাকায় তার বাড়ির সামনে রেখে আসে। খবর পেয়ে পুলিশ আজ সোমবার সকালে ডাকাতের লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মঈনুল হক মঈন সরকার বলেন, হেলাল ডাকাত এলাকায় গরু চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিলো। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ডাকাত হেলালের বিরুদ্ধে চুরিসহ নানান অপরাধে একাধিক মামলা রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!