একুশের প্রথম প্রহরে গফরগাঁওয়ে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে মানুষের ঢল

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়ি জব্বার নগরে একুশের প্রথম প্রহর থেকে হাজারো মানুষের ঢল নামে। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যানবাহনে চড়ে উপস্থিত হন হাজার হাজার মানুষ। এতে লোকে লোকারণ্য হয়ে যায় জব্বার নগর।

গতকাল রোববার একুশের প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১মিনিটে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়ি জব্বার নগরে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে পৌর মেয়র এস. এম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সলিম উল্লাহ মোস্তফা, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, রাওনা ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম, চরআলগী ইউপি চেয়ারম্যান মোঃ মাছুদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসমূহ, মুক্তিযোদ্ধা সংসদ, গফরগাঁও পৌরসভা, গফরগাঁও প্রেসক্লাব. বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন সমূহ এবং সর্বস্তরের হাজারো জনতা পুষ্পার্ঘ অর্পন করে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!