ভালুকায় অগ্নিকান্ডে তিন ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর উত্তর বাজার এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তিন ভাই বোন। তারা হলো- বড়বোন সাদিয়া (৮), ছোট বোন নাাদিয়া (৫), ছোট ভাই রায়হান (৩)। রাত সোয়া নয়টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।  ভালুকা ফায়ার সার্ভিসের জ্যোষ্ঠ স্টেশন অফিসার রাতে আল মামুন এই খবরের সত্যতা নিশ্চিত  করেছেন।
তিনি বলেন, রাত সোয়া নয়টার  দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।  নিহত শিশুদের বাবা স্বপন মিয়া সৌদি প্রবাসী শহিদ মিয়ার বাসায় ভাড়ায় থেকে টেইলারিং ট্রেনিং সেন্টারে এবং মা মদিনা বেগম স্থানীয় ক্রাউন ফ্যাক্টরীতে হেলপার হিসেবে চাকরী করেন। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার দ্বীপশূন্য গ্রামে।
স্থানীয়রা জানান, রাতে কে বা কারা আতশবাজি করে এবং তা থেকেও আগুণের সূত্রপাত হতে পারে। এসময় শিশু তিনটিকে ঘরে তালাবন্ধ রেখে তার মা মদিনা বেগম কেনাকাটা করতে বাজারে গিয়েছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!