গফরগাঁওয়ে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীকে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে সুমন (২৩) ও যশরা ইউনিয়নের বীর বখুরা গ্রামের আঃ আজিজের ছেলে আনোয়ার হোসেন (২৮)। পরে গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, মাদক বেচাকেনা সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি ফারুক আহম্মেদ এর নেতৃত্ব পুলিশ ফোর্স বৃহস্পতিবার রাতে হাতিখলা গ্রামে অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজাসহ সুমনকে গ্রেফতার করা হয় ও অপর এক অভিযানে বীরবখুরা গ্রাম থেকে আনোয়ার হোসেন কে গ্রেফতার করা হয়।এসময় তার দেহ তল্লাশি করে ১০পিছ ইয়াবা উদ্ধার করে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন,
গ্রেফতারকৃতদের মাদক মামলা দিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!