গফরগাঁওয়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা পর্যায়ে
শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ময়মনসিংহ আয়োজনে
শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ খুরশেদুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহাবুব আরেফিন রাফি।

অনুষ্ঠানে আলোচনা অংশ নেন, উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: নুরুজ্জামান ও সিনিয়র শিক্ষক কবীর আহমেদ প্রমূখ।

কর্মসূচি সভাতে নিরাপদ খাদ্য গ্রহণ,খাদ্যদ্রব্য সংরক্ষণ, খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!