রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার দক্ষিণ লামকাইন গ্রামের বাসিন্দা প্রকৌশলী মাজেদুল ইসলাম মিয়ার (২৭) হিটারে রান্না করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেয়িছেন ।
গত শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টায় উত্তরায় তুরাগ এলাকায় ভাড়াটিয়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদুল ইসলাম মিয়াদ উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো জনাব আলীর ছোট ছেলে। তিনি একজন টেক্সটাইল প্রকৌশলী হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০টায় দিকে মিয়াদ ভাড়াটিয়া বাসায় হিটারে ভাত রান্না করছিল। এসময় তিনি বৈদ্যুতিক শক খেয়ে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিয়াদের লাশ বিকেল গ্রামের বাড়িতে আনার পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতীর্ণ হয়। বাদ মাগরিব তার জানাজায় নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবারের সদস্যরা জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেশী নূরুল হক লিমন জানান, অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
####