ভালুকা মহিলা কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি বাচ্চু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় ‘ভালুকা মহিলা কলেজের’ স্থায়ী ক্যাম্পাসের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভান্ডাব এলাকায় কলেজ প্রাঙ্গণে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়।

এসময় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা এবং নায়েম, শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক ড. মো. আতিকুল ইসলাম পাঠান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, মজিবুর রহমান মজু, গুলজার হোসেন, আব্দুল্লাহ আল মামুন খালেক পাঠান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল,উপজেলা ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান,পৌর শ্রমিকদলের আহবায়ক মাহাবুব মোল্লা, প্রভাষক হাবিবুর রহমান পাঠানসহ শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!