ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডষ্টোর বাজারে এ আনন্দ র‍্যালিটি বের করা হয়।

র‍্যালিটি সিডষ্টোর বাজারের আলহাজ্ব শহিদুল ইসলাম আড়ৎ বাজার থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সিডষ্টোর বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আলহাজ্ব শহিদুল ইসলাম আড়ৎ বাজারে এসে শেষ হয়।

এ সময় বিএনপি নেতা শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ঢালী, নাসির উদ্দিন সরকার, আবুল কালাম আজাদ ও আমান উল্লাহ তাজুনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

এদিকে ভালুকা পৌর সদর ও হবিরবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক র‍্যালি অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!