গফরগাঁওয়ে অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের হাজারো যাত্রী

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন সংযোগ না থাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাজার হাজার যাত্রী নিয়ে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। এ সময় স্টেশনে প্রবেশের সিগন্যাল পেলেও ট্রেনের জন্য নির্ধারিত রেললাইন সংযোগ বা জোড়া দেওয়া হয়নি।

চালক বিষয়টি বুঝতে পেরে শিবগঞ্জ রোড রেলক্রসিংয়ের আউটার সিগন্যাল এলাকায় ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ট্রেনের হাজার হাজার যাত্রী।

ট্রেনের যাত্রীরা জানান, চালক সময় মতো ট্রেন থামাতে না পারলে ট্রেনটি আরও কিছুটা এগিয়ে গিয়ে বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে পারত। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোঃ হানিফ আলী জানান, দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশের জন্য সিগন্যাল দেওয়া হলেও রেললাইনের সংযোগে সমস্যা থাকায় ট্রেনটি প্রায় আধা ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!