হোসেনপুরে আঞ্চলিক সড়কের মাঝখানে গর্ত: ঝুঁকিতে যান চলাচল।

শেয়ার করুন :

জাহাঙ্গীর আলম, হোসেনপুর(কিশোরগঞ্জ)।।

কিশোরগঞ্জের হোসেনপুর- পুলেরঘাট-ভৈরব আঞ্চলিক সড়কের ঠাডারকান্দা বাজার এলাকায় অবস্থিত একটি সেতুর মাঝখানে কংক্রিটের ঢালাই ধসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন ,অটো রিকশা,সিএনজি,ট্রাক ও বাস চলাচল করতে গিয়ে দূর্ঘটনায় পতিত হচ্ছে। এতে জনভোগান্তি চরমে পৌঁছেছে। স্থানীয় লোকজনের অভিযোগ,দীর্ঘদিন ধরে ঝুঁকিপুর্ণ অবস্থায় থাকা সেতুটি মেরামতের কোন উদ্যোগ নেয়নি কতৃপক্ষ। এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে দেখা যায়, ওই সেতুটির মাঝখানের কংক্রিটের ঢালাই খসে গিয়ে বড় গতের সৃষ্টি হয়েছে।সেতুর মাঝখানে ভেতরের রড মরিচায় ক্ষয় হয়ে যানবাহনের চাপে সেতুর মাঝখানের একটি অংশ ধসে গেছে । স্থানীয় লোকজন দুর্ঘটনা এড়াতে ধসে যাওয়া গর্তে গাছের গুঁড়ি ফেলে রেখে সতর্কতামূলক ব্যাবস্থা গ্রহন করেছেন । এতে চলাচলের পথ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ফলে ওই সড়ক দিয়ে বড় কোন যান চলাচল করতে পারছে না। তাছাড়া উপজেলার ঠাডারকান্দা ও আশপাশের এলাকার কয়েকটি বাজারে পণ্য আনা নেয়ার ক্ষেত্রেও ব‍্যাবসায়ী ও জনগন চরম ভোগান্তিতে পড়েছেন।
এদিকে স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ সেতুটিকে ঝুকিপূর্ণ ঘোষনা করে সাইনবোর্ড টানিয়ে দিয়ে দায় সেরে নিশ্চিন্তে বসে আছেন। কেননা দীর্ঘদিন যাবৎ সড়কের ওই বেহাল অবস্থায়ও কর্তৃপক্ষ মেরামত বা বিকল্প কোন ব্যাবস্থা না করায় এলাকার লোকজন চরম ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়দের ভাষ্যমতে,কয়েক বছর পর্বে সড়কটি প্রশস্তকরণ ও সংস্কার করা হলেও ৫০ বছর পূর্বে নির্মিত পুরোনো সেতুটি নতুন করে নির্মাণ করা হয়নি। ফলে দীর্ঘদিনের জরাজীর্ণ সেতুটি ভেঙ্গে পড়েছে। সড়কে চলাচলকারী রিকশা চালক মোঃ রফিক মিয়া, মোঃ সজীব মিয়া ও মোঃ বাতেন মিয়াসহ অনেকেই সেতুটি দ্রুত সংস্কার অথবা নতুন সেতু নির্মানের দাবি জানিয়েছেন। স্থানীয় এলাকাবাসী রিটন মিয়া ও ফারজুল মিয়া বলেন, ওই সড়কের সেতুটি আনুমানিক প্রায় ৫০ বছর পর্বে নির্মিত হয়েছিল ৷ প্রতিদিন এ সড়ক দিয়ে অগনিত যানবাহন অটোরিকশা, সিএনজি, কাভার্ড ভ্যান, ট্রাক ও বাস চলাচল করলেও গুরুত্বপূর্ণ ওই সড়কের সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ৷কিন্তু কর্তৃপক্ষের কোনো কার্যকরী উদ্যোগ দেখা যায়নি। এটি সংশিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলা ও গাফলতি। হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মবিন ও সাহেদল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিনের দাবি উপজেলা এলজিইডির প্রকৌশলীর কাছে সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানালেও তিনি কোন ব্যবস্থা নিচ্ছে না।
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুত কুমার বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি অতিব গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় বরাদ্ধপত্র তৈরী করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কিন্তু এখনও প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যায়নি। তবে স্থানীয় উৎস থেকে অর্থ সংগ্রহ করে মেরামতের জন্য আন্তরিক ভাবে চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি ৷


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!