স্টাফ রিপোর্টার দিগন্তবার্তা ডটকম।।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে ভালুকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে ভালুকা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলার বাঁশিল গ্রামের মো: মোফাজ্জল হোসেন মাস্টার। তিনি বলেন, সম্প্রতি তাদের পৈত্রিক ২ একর ১৯ শতাংশ জমি একটা চক্র ভূয়া কাগজে এমপির মালিকানাধিন ভাওয়াল কনস্ট্রাকশনের নামে রেজিষ্ট্রেশন করে দেয় এবং তা নামজারিও করা হয়। পরবর্তিতে ওই কাগজপত্র জমা দিয়ে ঢাকার একটি ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা উত্তোলনের পাঁয়তারা করা হচ্ছে। ১৮ আগস্ট মঙ্গলবার ঢাকা প্রেসক্লাবে এমপির বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠত হয়। যা মিথ্যা ও উদ্দেশ্যমূলক। পরে তা বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এমপিকে নিয়ে প্রচারিত সংবাদ সত্য নয় এবং এসব সংবাদে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। মোফাজ্জল হোসেন মাস্টারসহ রিমেন, হালিমা আক্তার, আসমাউল হোসনা, রাজিয়া আলম ও মাহফুজ প্রমূখ।