ভালুকায় পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির কমিটি গঠন  সভাপতি রাখাল সরকার সম্পাদক হাজী এম এ ছাত্তার 

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি ভালুকা উপজেলা শাখার ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সারাবেলা ফুড গার্ডেন হল রুমে ওই কমিটি গঠন করা হয়। বিনা প্রতিদন্ধিতায়  রাখাল সরকারকে সভাপতি ও হাজী এম.এ আব্দুস ছাত্তারকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য কমিটি গঠন করা হয়। কমিটির  সহ-সভাপতি এমএ হান্নান, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম আমিন, সহ-সম্পাদক আব্দুল মান্নান , কার্যকরী সদস্য নির্বাচিত হলেন আল আমিন, নবী হোসন, খোকন সরকার, রনি মিয়া, জহিরুল ইসলাম, বুলবুল মিয়া, শেখ রেজাউল করিম, ছাদেকুর রহমান ও আনিছুর রহমান নির্বাচিত হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রতা সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মাশারফ, সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন আহাম্মদ ও কোষাধ্যক্ষ নজরুল ইসলাম প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!