জাহাঙ্গীর আলম,হোসেনপুর (কিশোরগঞ্জ)।।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভাকে বদলি করে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসনের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ওই আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৬ আগস্টের প্রজ্ঞাপনের আওতায় হোসেনপুরের ইউএনও কাজী নাহিদ ইভাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মানিকগঞ্জে বদলি করা হয়েছে।
এ বিষয়ে কাজী নাহিদ ইভা জানান, হোসেনপুর ইউএনও’র পদ থেকে অবমুক্ত করা সংক্রান্ত আদেশ আমি গত রবিবার বিকেলে পেয়েছি। খুব দ্রুততম সময়ের মধ্যে মানিকগঞ্জে যোগদান করবো। তিনি আরো জানান, হোসেনপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,
রাজনৈতিক, সামজিক, সুশীল সমাজ, নাগরিক সমাজ, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী,সাংবাদিকসহ সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি কর্মস্থলে থাকালীন সবার সহযোগিতা করার জন্য।