রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের অর্ধ-বার্ষিক/ প্রাক্ নির্বাচনী পরীক্ষা–২০২৬ ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অর্ধ-বার্ষিক/ প্রাক্ নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক বীনা দেবনাথ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক- শিক্ষিকামন্ডলী, অভিভাবক ও এডহক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক বীনা দেবনাথ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে এগিয়ে আসার আহ্বান জানান।
####