তারেক রহমানকে দিয়ে দেশের পরিবর্তন সম্ভব নয় .ভালুকায় নাসির উদ্দিন পাটোয়ারী

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, আমরা বুঝে গেছি তারেক রহমানকে দিয়ে বাংলাদেশের পরিবর্তন সম্ভব নয়। অন্দর মহল থেকে আমরা খুঁজ পাচ্ছি, দেশ চালাতে সরকারকে অনেক কষ্ট করতে হচ্ছে। দেশের যতো খরাপ লোক তারা তারেক রহমানের মন্ত্রী সভায় ঠাঁই পেয়েছে। খারাপ লোকদের উপজেলা প্রশাসনে বসানো হয়েছে। তারেক রহমানকে বলছি, আপনি বাংলাদেশের ক্ষমতা চালানোর যোগ্য নন। যার বাবা ইন্ডিয়ার চোখে চোখ রেখে ছিলো, যার মা বলেছিলো উদের হাতে গোলামীর জিঞ্জির, আর আমাদের হাতে স্বাধিনতার পতাকা। তার সন্তান যদি আওয়ামীলীগের সাথে হাত মেলায় ভারতের সাথে হাত মেলায় তার উপর আমরা বিশ্বাস রাখতে পারি না।
দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে রোববার (২৬ জুলাই) রাতে ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ডে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের দীর্ঘদিনে দাবি, একটা সুন্দর ইলেকশন হবে। আমরাও তাদেরকে (বিএনপি) বিশ্বাস করলাম। সারাদিন দেখলাম, সবঠিক ছিলো। ঠিক রাত যখন আটটা বাজলো, তখন বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুরু হলো। এর পর আমরা দেখি কোথাও রেজাল্ট পাবলিষ্ট হয় না। রাত ১২ টার দিকে রেজাল্ট পাবলিষ্ট হলো। বাংলাদেশে ৮টা পর্যন্ত যারা রায় পেয়েছিলো, বিজয় পেয়েছিলো তাদের স্ক্রীন ঘুরে গিয়ে হুটহুট করে সবচেয়ে যারা চাঁদাবাজে, দুনীর্তিতে বিখ্যাত, সন্ত্রাসীতে বিখ্যাত, টাকা-পয়সা পেশি শত্তিতে বিখ্যাত এবং ভারতীয় কোটায় যারা বিখ্যাত হুট হুট করে তারা এমপি হওয়া শুরু করল। আমরা যাচাই করার জন্যে দৌড়ে কমিশনার অফিসে গেলাম গিয়ে দেখি, সেখানে প্রশাসনের লোক বসে আছে। তখনই আমরা টের পেলাম এই গণঅভ্যূথানের পরে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে ভারতীয় প্রত্যক্ষ মদদে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যেমে আরেকটি ক্যু সংগটিত হলো। আমরা নির্বাচন ভয়কট করতে চাইলাম, কিন্তু সেই সময়ে দেশের যে পরিস্থিতি, আমরা যদি নির্বাচন বয়কট করি তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লেগে যেতো। জনগণের দিকে তাকিয়ে আমরা এখনো নীরব আছি। আমরা আজ আপনাদের দোয়ারে এসেছি, উসমান হাদীর স্বপ্ন নিয়ে আপনাদের সন্তানদের অধিকারের জন্যে, মা-বোনদের অধিকারের জন্য, ব্যবসায়ী ভাইদের অধিকার প্রতিষ্ঠার জন্যে। আমরা মানুষের ভাগ্যে পরিবর্তন করতে চাই।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভালুকা উপজেলার সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনষ্ঠিত ওই পথসভায় বক্তৃতা করেন, এনসপিরি মুখ্য সমন্বয়ক সারজসি আলম, নির্বাহী কমিটির সদস্য ডা. জাহিদুল ইসলাম, আতিক উল্যাহ মুজাহিদ এমপি ও এনসিপি থেকে মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!