গফরগাঁওয়ে গাইড গাইডার বেসিক কোর্স প্রশিক্ষণ সমাপনীতে সনদপত্র বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলে আয়োজনে উপজেলা পর্যায়ে ৫দিনব্যাপী গাইড গাইডার বেসিক কোর্স প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলে আঞ্চলিক কমিশনার ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলে
আঞ্চলিক সেক্রেটারি শামছুন্নাহার বেগম,
কোষাধ্যক্ষ মালেকা পারভীন, গফরগাঁও উপজেলা শাখার স্থানীয় কমিশনার ও সভানেত্রী এবং খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ।

এসময় বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হাছিনা মমতাজ ও কোষাধ্যক্ষ ও চারিপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কার্যালয়ে ট্রেইনার সালেহা বেগম।

পাঁচদিনব্যাপী গাইড গাইডার বেসিক কোর্স প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে শিক্ষিকা প্রশিক্ষণার্থী মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

এতে উপজেলায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ২৯ জন শিক্ষিকা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!