ভালুকায় বনবিভাগের জায়গা দখল করে বসতবাড়ি নির্মানের অভিযোগ

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভালুকা রেঞ্জের মেহেরাবাড়ি মৌজায় বনবিভাগের বনবিজ্ঞপ্তিভুক্ত জমি দখল করে বিশাল ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মেহেরাবাড়ি মৌজার ১৫০ নম্বর দাগে অবস্থিত আকাশমনি বাগানের ভেতরে বনবিভাগের নার্সারির পেছনের প্রায় ৭ শতক বনবিজ্ঞপ্তিভুক্ত জমি দখল করে ফরিদ নামে এক ব্যক্তি ওই বসতবাড়ি নির্মাণ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন বসতবাড়ির কাজ ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, সংরক্ষিত বনাঞ্চলের জমি দখল করে স্থাপনা নির্মাণের ফলে বনভূমি ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ফরিদের মুঠোফোনে কথা হলে তিনি জানান, স্থানীয় শিমু নামে একজনের কাছ থেকে ৭ শতাংশ জমি কিনে বাড়ি নির্মান করছেন। পরে তিনি এই বিষয়ে স্থানীয় শাকিল ঢালী নামে এক ব্যক্তির সাথে কথা বলতে বলেন।

তবে স্থানীয়রা জানান, প্রশাসন ও বনবিভাগের যথাযথ নজরদারি না থাকায় এ ধরনের দখল কার্যক্রম অব্যাহত রয়েছে।

বনবিভাগের স্থানীয় বিট অফিসার মুশফিকুর রহমান মানিক জানান, এ অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!