জালালুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজারে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘হলদে পাখি কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথি কার্নিভালে অংশগ্রহণকারী হলদে পাখিদের বিভিন্ন কার্যক্রম ও প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি অংশগ্রহণকারী শিশুদের ব্যাজ পরিয়ে উৎসাহিত করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ, গাইডার, অভিভাবক এবং বিপুলসংখ্যক হলদে পাখি অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজনজুড়ে উৎসবমুখর পরিবেশে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও পরিবেশ সচেতনতার নানা দিক তুলে ধরা হয়। আয়োজকরা জানান, শিশুদের নৈতিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগত চেতনা এবং সেবামূলক মানসিকতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাণবন্ত পরিবেশ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কার্নিভালটি হয়ে ওঠে আনন্দঘন ও সাফল্যমণ্ডিত।