আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ভালুকা শাখার উদ্যোগে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ব্যাংকের সভাকক্ষে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মো. আনিছুর রহমান। তিনি গ্রাহকদের উদ্দেশ্যে বক্তব্যে ইসলামী ব্যাংকিংয়ের নীতিমালা, সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব এবং আধুনিক ব্যাংকিং সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি গ্রাহকদের আস্থা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং উন্নত সেবা প্রদানে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ভালুকা শাখার ব্যবস্থাপক মো: অব্দুল্ল্যাহ আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর ছাইফুল্লাহ পাঠান ফজলু, হাফেজ মাওলানা ড. আবুল কাশেম ও ম্যানেজার অপারেশন মো: মাহবুবুর রহামনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। সমাবেশে বিভিন্ন আমানত ও বিনিয়োগ স্কিম, সেলফিনসহ ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে গ্রাহকদের অবহিত করা হয় এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
শেষে গ্রাহকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।