রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ফকিরবাড়ী এলাকায় রেল লাইন ভাঙ্গা থাকায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়।
শুক্রবার বাদ (১০ জুলাই ) সকাল ৮ টা ৪০ মিনিটে মশাখালী রেলওয়ে স্টেশনের ছেড়ে আসার পর ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন যাত্রা বিঘ্নিত হয়।
ভাঙা লাইন রেললাইন পাটের বস্তা খড় দিয়ে আটকে পড়া ট্রেনটিকে পার করলে প্রায় ত্রিশ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে গফরগাঁও -মশাখালী রেল স্টেশনের মধ্যবর্তী ফকিরবাড়ী স্থানীয় লোকজন রেল লাইনে ভাঙা দেখতে পান।
এ সময় দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন মশাখালী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসে ফকিরবাড়ী নামক এলাকা অতিক্রম করে আসছিল। এ অবস্থায় লোকজন অগ্রসর হয়ে সংকেত দিয়ে ট্রেনটি থামান। এতে অল্পের জন্য ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। খবর পেয়ে সংশ্লিষ্টরা গফরগাঁও থেকে গিয়ে ভাঙা রেললাইন পাটের বস্তা ও খড় দিয়ে আটকে থাকা কমিউটার ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।এতে প্রায় ত্রিশ মিনিট ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিলে।
ওসি আকতার হোসেন আরও বলেন, ভাঙা রেললাইনটি মেরামতের কাজ চলছে এবং বর্তমানে ঢাকা -ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
####