শেরপুরে পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ জুলাই) শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি এবং সম্মেলন কক্ষে র‍্যালি-পরবর্তী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর শেরপুরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক এ.বি.এম মামুনুর রশিদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সকলের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মতামত ব্যক্ত করেন। একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিবৃন্দের পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!