গফরগাঁওয়ে ধানের শীষের দায়িত্ব পালনকারী এজেন্টদের সঙ্গে এমপি বাচ্চুর মতবিনিময়

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহ -১০ আসনের বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালনকারী নির্বাচন এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভা করলেন মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি।

শনিবার (৪ জুলাই) বিকেলে পাগলা থানাধীন কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে নিষ্ঠা, সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনকারী নির্বাচন এজেন্টদের নিয়ে এক মতবিনিময় সভা আয়োজন করে।

সভায় নির্বাচন-পরবর্তী অভিজ্ঞতা, সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে উপস্থিত নির্বাচন এজেন্টদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করা হয়।

নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়িত্ব পালনকারী গফরগাঁও আসনের সকল নির্বাচন এজেন্টের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এসময় মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, জনগণের আস্থা, ঐক্য এবং তৃণমূল নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমই এ বিজয়ের মূল শক্তি। ভবিষ্যতেও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে গফরগাঁওয়ের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি দলীয় নেতৃবৃন্দ ও নির্বাচন এজেন্টরা উপস্থিত ছিলেন।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!