গফরগাঁওয়ে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তামিম (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৯ জুন) দুপুর ২টার দিকে পৌর এলাকায় ডাক বাংলো আলহাজ্ব নিশাই সরকার জামে মদজিদ পুকুরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তামিম স্থানীয় কলাবাগান নিবাসী, কুয়েত প্রবাসী মোঃ রনির ছেলে। এবং ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে খেলা শেষে বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে গোসল করতে ডাক বাংলো আলহাজ্ব নিশাই সরকার জামে মসজিদ পুকুরে নামে। এরপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে অবশেষে জানতে পারেন তামিম পুকুরে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনাস্থলে এসে পুকুরে ছেলেটির লাশ খুজতে পানিতে নামে। সন্ধ্যার পর খোঁজাখুঁজি করে এবং জাল টানার পরও জালে আসেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছেলেটির লাশ খুঁজে পাওয়া যায়নি।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সেখ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন।
######

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!