রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করে খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়।
কর্মসূচির শুরুতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। পরে হলরুমে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ এর সভাপতিত্বে সেমিনার শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে এলাকার গন্যমাণ্য ব্যক্তিনর্গ সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্ল শিক্ষক ও শিক্ষার্থীরা প্রমূখ।
####