গফরগাঁওয়ে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও সার সহায়তা বিতরণের উদ্বোধন করা হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে মওলানা শামছুল হুদা পাঁচবাগী (রঃ) মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে এবং কৃষি পুনর্বাসন কমিটির বাস্তবায়নে এসব বিতরণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ময়মনসিংহের উপপরিচালক কৃষিবিদ মোঃ এনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলে সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ ড. মোঃ সালাহউদ্দিন কায়সার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ময়মনসিংহের অতিরিক্ত উপপরিচালক আলমগীর আজাদ,
উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ- আল- মামুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাকুরা নাম্নী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মঞ্জু রাণী, অতিরিক্ত কৃষি অফিসার সাফাত জামান পনির, বিএনপি নেতা, ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপি নেতা মোঃ ফজলুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুনসহ গণমাধ্যম কর্মীরা প্রমূখ।
####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!