রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০২৫-২০২৬ অর্থ বছরের সংশোধিত ও ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বিষয়ক কর্ম সম্পাদন সহায়তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৪ জুন) দুপুরে পৌরসভার হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
সভায় নির্বাচিত পৌর নাগরিকদের উপস্থিতিতে পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ পনির হোসেন মোল্লা প্রজেক্টের মাধ্যমে বাজেট বিষয়ক কর্ম সম্পাদন পেশ করেন। এবারের পৌরসভার প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৪৩ কোটি ৭৭ লক্ষ ৪৮ হাজার ৫১৪ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আকন্দ, পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোঃ ফজলুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আবদুল্লাহ আল মামুন, পৌরসভার কর্মকর্তা- কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।
বাজেট বক্তৃতায় বক্তরা বলেন, সময়মত পৌর কর পরিশোধ করার লক্ষ্যে সাধারণ পৌর নাগরিকদের উদ্বুদ্ধ করার জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলকে আহ্বান জানান।
###