কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গফরগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধ।।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ছাত্রলীগের নাশকতা ঠেকাতে ময়মনসিংহের গফরগাঁও, পৌর ও পাগলা থানা বিএনপির, ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল – সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই দিনব্যাপী গফরগাঁও উপজেলার কান্দিপাড়া বাজার ও পৌর এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু-এর নির্দেশনায় আয়োজিত বিক্ষোভ মিছিল কর্মসূচিতে পাগলা থানা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি কান্দিপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের কথিত অপতৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দরা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় তারা সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!