গফরগাঁওয়ে মসজিদে ইমামকে মারধর করার অভিযোগে অভিযুক্ত সাইফুল গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের বোখরা গ্রামে মাওলানা ইউসুফ আলী নামে এক মসজিদের ইমামকে মারধর করার অভিযোগে সাইফুল ইসলাম (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমসলন্দ পূর্বপাড়া মনজুরুল হকের (অবসরপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্য) বাড়ি থেকে অভিযুক্ত সাইফুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইফুল ইসলাম (৪০) বোখরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত করিম মাস্টার।

এ ঘটনায় শুত্রুবার (২৯ মে) রাতে অভিযুক্ত সাইফুল ইসলামকে আসামী করে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ইমাম মাওলানা ইউসুফ আলী বলে জানিয়েছেন ওসি আসম আতিকুর রহমান।

মামলার বরাতে পুলিশ জানায়, শুক্রবার রাত ৭ টায় দিকে বোখরা এলাকায় চৌরাস্তা জামে মসজিদের সামনে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানোর প্রতিবাদ জানানো অপরাধে বোখরা এলাকায় মৃত ইয়াকুব আলীর ছেলে মসজিদে ইমাম ইউসুফ আলীর উপর চড়াও হয় সাইফুল ইসলাম । এক পর্যায়ে ইমামকে মারধর করে এবং তার ডান চোখে আঘাত করে চোখ নষ্ট করে ফেলে।
ভুক্তভোগী মাওলানা ইউসুফ আলী দারুল হুদা মহিউসসুন্নাহ পুখুরিয়া মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক ও বখোরা চৌরাস্তা জামে মসজিদে ইমামতি করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

ঘটনাটি জানাজানি হলে গফরগাঁওয়ে আলেম সমাজ মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইমামের উপর হামলায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। শনিবার বিকেলে উলামা সমিতির এবং সকালে নাগরিক ব্যানারে মিছিল – সমাবেশ অনুষ্ঠিত হয়।
এছাড়াও রাতে আহত ইমামকে দেখতে যান জেলা দক্ষিণ বিএনপির দুই নেতা বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা এবং বিশিষ্ট আইনজীবী এ্যাড. আল ফাতাহ খান। নেতৃবৃন্দ ইমামের উপর হামলাকারীকে দ্রুত গ্রেফতারে দাবি এবং তার চিকিৎসাসহ আইনী সহায়তায় আশ্বাস দেন।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় আহত ইমাম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!