রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার (২৯ মে) জুম‘আর ছালাতের মধ্য দিয়ে ডাঃ আব্দুল বারী জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
এ উপলক্ষে দুপুরে উপজেলায় দত্তেরবাজার ইউনিয়নের বারইগাঁও এলাকায় অত্র মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা ও সমাজসেবক এ কে এম আনছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান মেহমান হিসাবে বক্তব্য পেশ করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।
সভাশেষে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
####