ভালুকায় ইট ভাঙার লড়ি উল্টে একজনের মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ৯ ফেব্রুয়ারীঃ
ময়মনসি ংহের ভালুকায় ইট ভাঙার লড়ি খাদে পড়ে নাজমুল হক (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ভালুকা উপজেলার রাংচাপড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার ধারইরাপাড়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে নাজমুল হক ৪/৫ জন শ্রমিকসহ তার নিজস্ব ইট ভাঙার লড়ি নিয়ে রাঙচাপড়া গ্রামে যাচ্ছিলেন। পথে ডুইল্যার বাড়ির পাশে লড়িটি পাশের খাদে পড়ে গিয়ে নিচে চাপা পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ফায়ারসার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে লড়ির নিচ থেকে লাশটি উদ্ধার করে।
ভালুকা ফায়ারসার্ভিসের স্টেশন মাষ্টার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশটি উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!