গফরগাঁওয়ে ভূমিসেবা মেলায় শ্রেষ্ঠ করদাতা হলেন জামায়াতের আমির মাওঃ ইসমাঈল হোসেন সোহেল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস আয়োজনে রাজকাচারী প্রাঙ্গণ এ মেলার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ -১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ-আল-মামুন এর সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ মশিউর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, রাজনৈতিক নেতৃবৃন্দ,
উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভূমিসেবা মেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে গফরগাঁও উপজেলার শ্রেষ্ঠ ভূমি করদাতা হিসেবে নির্বাচিত গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু।

এ সময় এমপি বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত এ মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধি করা।

ভূমিসেবা মেলায় নাগরিকদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!