গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে তিনদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

” পড়ো বই, গড়ো জীবন ” এই স্লোগানে ময়মনসিংহের গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়াম সামনে তিনদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা গত সোমবার সকালে শুরু হয়। শেষ হবে আগামীকাল বুধবার। এই বইমেলা স্থানীয় পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম সংলগ্ন এ বইমেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন. এম আব্দুল্লাহ-আল-মামুন, গফরগাঁও থানার ওসি (তদন্ত) মশিউর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় শিক্ষা ও সংস্কৃতি কর্মী ও গফরগাঁও হেল্পলাইনের সদস্যরা উপস্থিত ছিলেন।

মেলার প্রধান উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করা। মেলায় শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ বইমেলায় অংশ নেয়।

গফরগাঁও হেল্পলাইনের এ বইমেলা নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করতে এবং জ্ঞানের আলো ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বইপ্রেমীরা।

গফরগাঁও হেল্পলাইনের অর্থ সম্পাদক ইয়াসিন সাবেত বলেন, তরুণ-তরুণীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এবং পাঠ্যভ্যাস ফিরিয়ে আনতে আমরা এই মেলার আয়োজন করেছি। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!