ভালুকায় বেওয়ারিশ কুকুরের কামড় আতঙ্কে ফাঁকা দুই প্রাথমিক বিদ্যালয়, আহত ১২

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় কয়েকটি গ্রামে বেওয়ারিশ কুকুররের কামড়ে গত দুইদিনে অন্তত ১২ জন আহত হয়েছেন। তারেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী থাকায় আতঙ্কে অভিভাবকরা তাদের ষিশুদের বিদ্যালয়ে যাওয়া কমিয়ে দিয়েছেন। এতে সোমবার (১৮ মে) উপজেলার মেদুয়ারী ইউনিয়নের দুটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষ প্রায় ফাঁকা। বেওয়ারিশ এসব কুকুর নিধনে প্রশাসনের কোনো উদ্যোগ না থাকায় আতঙ্কতি হয়ে পড়ছে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষকেরা জানিয়েছেন, উপজলোর নিঝুরী,মেদুয়ারী, কুচিলাতলা গ্রামে একের পর এক মানুষকে পাগলা কুকুর কামড় দেওয়ায় আতঙ্ক ছড়েিয় পড়েছে। গত শনিবার ও রোববার দুইদিনে নারী-শিশুসহ অন্তত ১২ জনকে বেওয়ারিশ কুকুর কামড়িয়েছে। এ ছাড়া মানুষের পাশাপাশি বেওয়ারিশ কুকুরের কামড়ের হাত থেেক রক্ষা পাচ্ছে না ওই তিন গ্রামের গরু, ছাগল, হাঁস-মুরগিও। কুকুরের কামড়ে আহতরা হলেন, দক্ষিণ মেদুয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আফরিন আক্তার (৭), তাঁর নানা মনু মিয়া (৬৮), খাইরুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান (২), আসাদুল ইসলামের ছেলে সাইম হাসান (৩০) শহিদুল ইসলামের ছেলে সিয়াম (৪) ও প্রতিবেশী হাসনা বেগম (৫০) তাদের সবার বাড়ি মেদুয়ারী গ্রামে। এ ছাড়া আরও কয়েকজন আহত হওয়ার তথ্য শুনা গেলেও নাম-পরিচয় নিশ্চত হওয়া যায়নি।

বিদ্যালয় ফাঁকার বিষয়ে ভাটি মেদুয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ খাদেমুল ইসলাম বলেন, মেদুয়ারী ইউনিয়নের কয়েকটি গ্রামে বেওয়ারিশ কুকুরের ব্যাপক উপদ্রব দেখা দিয়েছে। সোমবার সকালে একটি পাগলা কুকুরকে মেরে ফেলেছে স্থানীয় বাসিন্দারা। পাশের গ্রামের বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পাগলা কুকুরে কামড় দিয়েছে। তাঁর বিদ্যালয়ের আশপাশের কয়েকজনকে কুকুরের কামড়ের খবর তিনি শুনেছেন। আতঙ্কে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা ৫০ শতাংশ কমে গেছে। সকালে কিছু সংখ্যক অভিভাবক হাতে বাঁশের লাঠি নিয়ে তাদের বাচ্চাদের স্কুলে দিয়ে গেছেন।

মেদুয়ারী গ্রামের মঞ্জিলা খাতুন জানান, রোববার বেলা ১১ টার দিকে সিয়ামকে তাঁর বাড়ির পাশে ৪/৫ টি কুকুরে শরীরের বিভিন্ন অংশে কামড় দেয়। পরে তাকে উপজেলা সরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না, খোঁজ নিয়ে দেখবেন।

উপজেলা নির্বাহী অফিসার মো: ফিরোজ হোসেন জানান, উপজেলার মেদুয়ারি গ্রামে বেওয়ারিশ কুকুর কামড়ে আহতের বিষয়ে তিনি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নিবেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!