মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন।।

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ৫নং বাঁশাটি ইউনিয়নের সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

শনিবার (৯মে) তিনি সরেজমিনে খাল পুনঃখনন কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, সিংড়ার খাল পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে। খাল খননের ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং আশপাশের কয়েকটি গ্রামের হাজারো কৃষক উপকৃত হবেন। তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি শেষ করার তাগিদ দেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা খাল পুনঃখনন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ শেষ করার দাবি জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!