স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ৭ ফেব্রুয়ারীঃ
ময়মনসিংহের ভালুকায় আজিজুল হক নামে ওয়ার্ড আ’লীগের সেক্রেটারী ও পরাজিত মেম্বার প্রার্থীকে এলাকা ছাড়ার হুমকী ও ওয়ার্ড আ’লীগ অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করা হয়।
এ সময় আজিজুল হক বলেন, তিনি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আ’লীগের সেক্রেটারী। গত ইউপি নির্বাচনে তিনি ইউপি সদস্য হিসেবে নির্বাচন করে সাবেক মেম্বার জহিরুল হক বিল্লালের কাছে পরাজিত হন। ফলাফলের পর থেকেই বিল্লাল মেম্বার আমাকেসহ আমার কর্মী সমর্থকদের নানা ধরণের হুমকী দিয়ে আসছেন। এমনকি নির্বাচনের দিন সন্ধ্যায় স্থানীয় ওয়ার্ড আ’লীগের অফিসে লোকজন নিয়ে তিনি আমাকে খোঁজতে থাকেন এবং আমাকে না পেয়ে এক পর্যায়ে অফিসে ভাঙচুর করেন। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বোলিত আমার একটি প্যানা ছিড়ে ফেলেন। ঘটনাটি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাদের জানানো হলেও কোন ব্যবস্থা না নেয়ায় বিল্লাল মেম্বার আরো বেশি বেপরোয়া হওয়ায় আমি ও আমার কর্মী সমর্থকরা আতংকে আছি।
অভিযুক্ত মেম্বার জহিরুল হক বিল্লাল জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগুলো সঠিক নয়।
এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আ’লীগের সভাপতি রুবেল সরকার, ওয়ার্ড যুবলীগ সভাপতি নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খোকন আল মাহমুদ, আ’লীগ নেতা জালাল উদ্দিন, শামছুল হক, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন ও ছাত্রলীগ নেতা ছাইফুল ইসলাম প্রমূখ।