ভালুকায় ডোবায় পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় বাড়ির পাশের ডোবায় পড়ে মোহাম্মদ সাফওয়ান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গাংগাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা হুসাইন আহমেদের চার বছরের শিশু ছেলে সাফওয়ান বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি দোকান থেকে চিপস ও পটেটো কিনে বাড়ি ফিরছিল। পথে গাংগাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে প্রায় ১০ ফুট গভীর একটি ডোবায় অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায়। এদিকে শিশুটি বাড়ি ফিরতে দেড়ি হওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবায় তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোন্তাজ উদ্দিন আহম্মেদ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!