ভালুকায় স্কুলের কম্পিউটারসহ তিন লাখ টাকার মালামাল চুরি

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় স্কুলের কম্পিউটার রুমের তালা ভেঙে কম্পিউটারসহ বিভিন্ন ইলেক্ট্রনিক জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে একটি সঙ্ঘবদ্ধ চুরেরদল। ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্কুল ছুটির পর শিক্ষক ও কর্মচারীরা চলে যান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে স্কুলের প্রহরী মো: মেহের আলী স্কুলে গিয়ে দেখতে পান স্কুলের কেঁচিগেইট ও কম্পিউটার রুমের তালা ভাঙা। এ সময় রুমের ভিতর গিয়ে দেখেন, তিনটি কম্পিউটার, তিনটি সিপিইউ, ৬ টি কি-বোর্ড, ৫ টি মাউস, একটি রাউটার ও একটি অনু চুরি হয়ে গেছে। এ ঘটনায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক বীরেন চন্দ্র রায় বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্কুলের প্রধান শিক্ষক মো: আজিজুল হক জানান, চুরি যাওয়া মালামালের দাম আনুমানিক তিন লাখ টাকা হবে।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!