গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন :

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতাঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে সুমাইয়া খাতুন (১৯) নামে এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়আনি রসুলপুর গ্রামে। সে কাওয়াকড়ি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। তার বাবার নাম শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সুমাইয়া খাতুন পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরের পাশের ঘরে গিয়ে আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ সুমাইয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের দাবি সুমাইয়া অনেকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিল।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় তার বাবার নিকট ময়না তদন্ত ছাড়াই লাশ বুঝিয়ে দেওযা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!