গফরগাঁওয়ে অক্সফোর্ড একাডেমীর পুরষ্কার বিতরণ ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গফরগাঁও অক্সফোর্ড একাডেমীর বর্ণিল আয়োজনে অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পুরষ্কার ও সনদ বিতরণ এবং ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায়
গফরগাঁও এস. এম মাইন উদ্দিন পার্টি প্যালসে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গফরগাঁও অক্সফোর্ড একাডেমীর পরিচালক আমিনুল সরকার সজিব।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ বাহারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালক মাহমুদুল হাসানের পরিচালনায় দিনব্যাপী শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক – অভিভাবিকাসহ অতিথি নিয়ে বিভিন্ন খেলার মাধ্যমে ফ্যামিলি ডে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপজেলায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক- শিক্ষিকা, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে ২০২৫ সালে অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের মাঝে পুরষ্কার, সনদ ও সম্মানী বিতরণ করা হয়।
####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!