স্টাফ রিপোর্টার।।
শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনি সহিংসতা ও হামলায় আহত নেতাকর্মীদের খোঁজখবর নিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে আসেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার (১১ এপ্রিল) বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনকালে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি সহিংস ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি আহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং দলীয়ভাবে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলার আমীর আব্দুল করিম, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন; শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম; গোলাম মুহসিন খান, বাইতুল মাল সম্পাদক, ময়মনসিংহ জেলা,মহানগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।