ময়মনসিংহ সিটিতে চলমান বিভিন্ন কাজ পরিদর্শনে মেয়র টিটু

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের চলমান রাস্তা ড্রেনের বিভিন্ন কাজ পরিদর্শন করেছেন  সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
বুধবার (২ ফেব্রুয়ারি) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৬, ২৭ ও ২৮ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেন। এলাকা গুলো হল আকুয়া মোড়লপাড়া এলাকার হাবুন ব্যাপারী মোড়ে মাকরজানি খাল থেকে হাবুন ব্যাপারী মোড় হয়ে আকুয়া খাল পর্যন্ত এ ড্রেনের নির্মাণ কাজ, চুকায়তলা রোড, চুকায়তলা বাইলেন, আকুয়া কবরস্থান এর মাটিভরাট ও সংস্কার, রাজু ওস্তাগার রোড, নার্গিস ফুফু রোড, লার্নিং ভিশন রাস্তা, স্বপন ভাইয়ের দোকান রাস্তা, আকুয়া পশ্চিমপাড়া রাস্তা, মুজিব মার্কেট হতে চান্দু ডাক্তারের বাড়ি পর্যন্ত রাস্তা, ঢাকা রোড হতে বন্ধের বাড়ী পর্যন্ত রাস্তা, নটরডেম কলেজ হতে মাতাব সরকারের বাড়ি পর্যন্ত রাস্তা, আলতা মুন্সির বাড়ি হতে ফুলবাড়িয়া বাইপাস পর্যন্ত রাস্তা নির্মাণ, নটরডেম কলেজ হতে বাদশা মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা, রেনো মহাজন বাড়ী হতে রহিম মিয়ার দোকান পর্যন্ত রাস্তা, বারেরা পুল হতে উজান বারেরা আকন্দবাড়ী মোড় পর্যন্ত রাস্তা ইত্যাদির নির্মাণকাজ পরিদর্শন করেন মেয়র।
এ সময় তিনি প্রতিটি রাস্তা হেঁটে পরিদর্শন করেন এবং স্থানীয় কাউন্সিলর, প্রকৌশলী, ঠিকাদার ও জনগণের সাথে কথা বলেন। তিনি কাজের গুণগত মান নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন এবং উন্নয়ন কাজ বাস্তবায়নে ওয়ার্ডবাসীর সহযোগিতা কামনা করেন।
এ সময় ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম, ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শামসুল হক, ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কায়সার জাহাঙ্গীর আকন্দ, ২৮, ২৯, ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার ই জান্নাত, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, মোঃ আজহারুল হক, জীবনকৃষ্ণ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!