রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা সমন্বিত পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অভিযান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন এম আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে গফরগাঁও
পৌরসভার উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার এ কার্যক্রম অভিযান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, মশক নিধনে সবাইকে সচেতন হতে হবে। এবং নিজ নিজ বাসা ও কর্মস্থল পরিস্কার রাখার মাধ্যমে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব।
অভিযানে গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, পৌর নির্বাহী কর্মকর্তা আরিফ আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করে। এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণ, পানি জমে থাকার সম্ভাব্য স্থান পরিস্কার এবং মশক প্রজনন স্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করেন।
মশক নিধনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা ও পৌর প্রশাসন।
####