তারাকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার উপর হামলা

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার।।

ময়মনসিংহের তারাকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ মঞ্জুরুল হক (২৭) এর উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে গুরুতর জখমের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ মঞ্জুরুল হক (২৭) জানান, বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় তারাকান্দা গো-হাটা এলাকায় অভিযুক্ত ইজারুল ও সুমন মিয়া তাকে চা খাওয়ার কথা বলে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় তার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দেয়।

পরে স্থানীয়রা আহত মঞ্জুরুল হককে উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকৎসা প্রদান করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমেদ বলেন, “আমরা ইতিমধ্যে এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অতি শীঘ্রই সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িতরা কেউ ছাড় পাবে না।”


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *