তারাকান্দায় ফিলিং স্টেশনে প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় জ্বালানি তেল বিক্রি শুরু

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন।।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তেল মজুদ থাকা সত্ত্বেও একটি ফিলিং স্টেশন বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জনসাধারণ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম-এর নির্দেশনায় মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম নাজমুস ছালেহীন নেতৃত্ব দেন।

অভিযানকালে ফিলিং স্টেশনটি বন্ধ পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে পেট্রোলের রিজার্ভ ট্যাংক পরীক্ষা করা হলে সেখানে তেল মজুদ থাকার প্রমাণ মেলে। এ সময় এসিল্যান্ডের উপস্থিতিতে পুনরায় তেল বিক্রি কার্যক্রম শুরু করা হয়।

পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার কারণে ফিলিং স্টেশনের মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে বলে জানা গেছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *