তারাকান্দায় পানি ভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাড়ির আঙিনার পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদারিকেল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—একই গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে অলি (২) ও রাসেল মিয়ার মেয়ে রুবি আক্তার (১ বছর ৬ মাস)।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ির উঠানে খেলছিল শিশু দুটি। কিছু সময় পর তাদের উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল প্রায় ১০টা ৪৯ মিনিটের দিকে শিশু দুটির মা রুমা আক্তার ও তামান্না আক্তার বাড়ির পূর্ব পাশে আঙিনার একটি পানিভর্তি গর্তে গিয়ে দেখেন, অলি ও রুবি পানিতে ভাসমান অবস্থায় পড়ে আছে।
পরে দ্রুত তাদের উদ্ধার করে মোটরসাইকেলে করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু দুজনকে মৃত ঘোষণা করেন।
পরিবারের ধারণা, খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে শিশু দুটি বাড়ির পূর্ব পাশে থাকা পানিভর্তি গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই শিশুর মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *