রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম. আবদুল্লাহ -আল-মামুন।
এ সময় বক্তব্য দেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নান্মী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমানসহ আরো অনেকেই।
পরে দিবসটি উপলক্ষে সকল কর্মসূচি সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়।
####