ভালুকায় জাতীয় পার্টির তিন শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকা উপজেলা জাতীয় পার্টির তিন শতাধিক নেতা-কর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির মনোনীত এমপি প্রার্থী, উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কাছে পাইলট স্কুল সংলগ্ন ব্যক্তিগত কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ফুলের তোরা দিয়ে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করেন।

জেলা জাতীয় পার্টির সদস্য আবু জাফর, এ বি সিদ্দিক, ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হকের নেতৃত্বে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বি এনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেলসহ নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিই জনগণের একমাত্র ভরসা।

অনুষ্ঠান শেষে বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু জাতীয় পার্টির নেতৃবৃন্দ কে ধন্যবাদ প্রদান করেন।

###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!