ভালুকায় গাড়িচাপায় নারী হোটেল কর্মচারী নিহত

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার সকাল ৭ টার দিকে অজ্ঞাত গাড়ী চাপায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানাযায়, ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এতিমখানা মাদ্রাসার সামনে ময়মনসিংহগামী একটি অজ্ঞাত গাড়ী রিতা আকতার( ৪৫)কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রিতা আকতার ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের ক্লাবের বাজার এলাকার মৃত ওমেজ উদ্দিনের স্ত্রী। নিহত রিতা ভরাডোবা বাসস্ট্যান্ডে একটি হোটেলে পাঁচকের কাজ করতো। সে প্রতিদিরের মতো সকালে বাড়ী থেকে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক মোঃ আলী হোসেন পিপিএম জানান, সকালে অজ্ঞাত গাড়ী চাপায় রিতা আক্তার নামে এক মহিলার মৃত্যু হয়েছে। আমরা নিহতের লাশ উদ্ধার করি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!