রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মশাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে পাগলা থানা বিএনপির সাবেক সদস্য মোঃ আমির হোসেন ও মোসাদ্দেক হোসেন মানিক, পাগলা থানা মৎস্যজীবি দলের সাবেক আহবায়ক আব্দুল লতিফ তালুকদার, লংগাইর ইউনিয়ন বিএনপি নেতা রিপন আহমেদ বক্তব্য রাখেন।
উপজেলা ও পাগলা থানার বিভিন্ন এলাকার মুসলমান সম্প্রদায়ের লোকেরা গায়েবানা জানাজায় অংশ নেন।
উক্ত জানাজায় ইমামতি করেন হোসেনশাহী জামে মসজিদের খতিব ক্বারি রহুল আমিন।
জানাজায় অংশগ্রহণকারী বক্তারা বলেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির প্রাণ। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে অটল হয়ে দেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় আসীন হয়েছে। তিনি ছিলেন আধিপত্যবাদী অপশক্তির ত্রাস।
আজ আমরা আবারও চরম সংকটে আবর্তিত। এমন সময় তিনি চলে গেলেন। যা কখনো পূরণ হওয়ার নয়। তবে তার রেখে যাওয়া আদর্শ মেনে দেশকে রক্ষা করা ও নতুনভাবে গড়ে তোলার জন্য সতর্ক থাকতে হবে।
####